মো. আব্দুর রব
পিরোজপুরের স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. আব্দুর রব (৬৫) রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। সোমবার নামাজে জানাজা শেষে তাকে জগন্নাথকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, শিক্ষক নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।
