গণিত
দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০২০ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে। প্রশ্নকাঠামো অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ২০ টির উত্তর দিতে হবে।
প্রথম অধ্যায় / গুণ:
১। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উ: গূণ্য
২। গুণ্য ´ গুণক = কোনটি ?
উ: গুণফল
৩। ১১০০´২০০
উ: ২২০০০০
৪। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী?
উ: গুণক
৫। ১ রিম কাগজে ৫০০ তা কাগজ থাকে । ২৯৮ রীমে কত তা কাগজ থাকবে ?
উ: ১৪৯০০০
৬। ১ ডজন বইয়ের মুল্য ৬৭৫ টাকা এরূপ ৪৫ ডজন বইয়ের মুল্য কত ?
উঃ ৩০৩৭৫
৭। ১ টি চেয়ারের দাম ৪৭৫ টাকা হলে , ১১৮ টি চেয়ারের দাম কত ?
উঃ ৫৬০৫০
৮। চার অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয় ?
উঃ ৪
৯। সুবোধ স্যারের দৈনিক আয় ৩৭৫ টাকা হলে , মাসিক আয় কত ?
উঃ ১১২৫০
১০। ১টি বইয়ের মূল্য ১টি কলমের তিনগুণ ; ১টি কলমের মুল্য ৫ টাকা হলে ৩টি বইয়ের মুল্য কত ?
উ: ৪৫ টাকা
২য় অধ্যায় / ভাগ:
১১। নিশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সুত্রটি কী ?
উ: ভাজক ´ ভাগফল
১২। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে একটি আমের দাম কত ?
উ: ১৫ টাকা
১৩। ৯৩৫০০¸১০০ = ?
উ: ৯৩৫
১৪। দুইটি সংখ্যার গুণফল ৩০০ একটি সংখ্যা ৩০ হলে অপরটি ?
উ: ১০
১৫। একটি ভাগ অংকে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত ?
উ: ১৫০
১৬। দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে ?
উ: ৯৯
১৭। ৬ টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে ১টি পেন্সিলের দাম কত ?
উ: ৪ টাকা
১৮। ভাগফল কখন শুন্য হয় -?
উ: ভাজ্য ০ হলে
১৯ । যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ?
উ: ভাজক
২০ । একজন শ্রমিকের বার্ষিক আয় ৯৮৯১৫ টাকা হলে , দৈনিক আয় কত ?
উ ২৭১ টাকা
