ঈদ নাটক ‘অনলাইন শপিং’

আপডেট : ২১ জুলাই ২০২০, ১৯:৩৮

 

ঈদের একক নাটক ‘অনলাইন শপিং’। নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত্ মানিক ও রচনা করেছেন মুনতাহা বৃত্তা। মূল চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও হিমি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাশুম বাসার, হোসেন সাইদ, আলম সোহাগ, মিম, দুর্জয় প্রমুখ। পরিচালক নাটকটি প্রসঙ্গে জানান, থিম নির্ভর এই নাটকটি অনেক যত্নসহকারে তিনি নির্মাণ করেছেন। মূলত নাটকটি কমেডি নির্ভর হলেও শেষে কী হবে জানার জন্য দর্শক সবসময় একটা রোমাঞ্চ অনুভব করবেন। তিনি আশা করছেন ঈদ আনন্দ উদযাপন করতে দর্শকরা প্রাণভরে এই নাটকটি উপভোগ করবেন।