বৃষ্টির পানি নিষ্কাশন এবং সংরক্ষণ

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৩৭

বর্ষাকালে শহরের মতো গ্রামগুলোও বৃষ্টির পানিতে প্লাবিত হচ্ছে এবং খরার সময় হচ্ছে পানির সংকট। যেসব গ্রামে বন্যার পানি ঢুকতে পারে না, সেসব গ্রামও আজকাল প্লাবিত হচ্ছে। এর কারণ হলো বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকা। যদিও ১০-২০ বছর আগে এমন হতো না; তখন এইসব গ্রামে পানি নিষ্কাশনের জন্য ছিল পুকুর, জলাশয়, নালা ইত্যাদি। উন্নয়নের সঙ্গে সঙ্গে জমির চাহিদা বাড়ছে। পুকুর, জলাশয়, নালা ভরাট করে জমিসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও জমি ভরাট করার ফলে কালভার্ট, ব্রিজের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে পানি নিষ্কাশনের পথ একদম বন্ধ। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না পেয়ে গ্রামে প্লাবনের সৃষ্টি হচ্ছে। এতে অনেক কৃষিজমি নষ্ট হওয়াসহ গৃহপালিত পশুর খাদ্যের জমি নষ্ট হয়ে যাচ্ছে। আবার অন্য দিকে খরায় সেচকাজের পানির সংকট দেখা যাচ্ছে। এ অবস্থায়, সমস্ত ব্রিজ ও কালভার্টের মুখ উন্মুক্ত করে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ করে দিন। খাসজমিতে পুকুর কেটে পানি সংরক্ষণের ব্যবস্থা করুন।

শাবলু শাহাবউদ্দিন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়