নওগাঁ-৩ আসনের এমপি সেলিম করোনায় আক্রান্ত

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৩৮

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে দুই-তিন দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এজন্য গত ১৫ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে কোনো ধরনের উপসর্গ নাই বললেই চলে। নমুনা দেওয়ার পরদিন তিনি ঢাকায় গেছেন। বর্তমানে ঢাকাতে আছেন বলে জানাগেছে।