পাটকল রক্ষার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৪

নওগাঁ প্রতিনিধি

পাটশিল্প রক্ষা এবং পাটকলের লোকসানের জন্য দায়ী দুর্নীতিবাজদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী শহরের ব্রিজের মোড়ে বাম গণতান্ত্রিক জোট নওগাঁর উদ্যোগে এই আয়োজন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, প্রদ্যুত্ ফৌজদার, সিপিবির নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণার কারণে শুধু শ্রমিকই নয়, পাটচাষিসহ পাটশিল্পের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।