রাজারহাটে তিস্তার স্রোতে দুই ক্রস বাঁধ বিলীন

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৪

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে রাজারহাটে তিস্তা নদীতে সৃষ্টি হয়েছে প্রবল স্রোতের। এতে করে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নের নদীর তীরবর্তী ভাঙন দেখা দেয়। সোমবার সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ক্রস বাঁধটিতে ধসের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টার মধ্যে পুরো বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। একই সময়ে বিদ্যানন্দ গাবুর হেলান ক্রস বাঁধটিও বিলীন হয়ে যায়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পানি কমে গেলে ক্রস বাঁধ দুটি সংস্কার করা হবে।