পাকুন্দিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৬

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় মাহফুজা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আবু বক্কর সিদ্দিক। সোমবার গভীর রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সিদ্দিক। সে ঐ গ্রামের মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার সকালে নিহতের বাবা সোহরাব উদ্দিন বাদী হয়ে আবু বক্কর সিদ্দিককে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যামামলা দায়ের করেন। 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।