ভোলায় দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যু আটক

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৬

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলায় মঙ্গলবার দেশীয় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা হলো—মো. জাকির হোসেন, মো. মানিক ও মো.  হেমায়েত হোসেন।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মাহাবুবুল আলম শাকিল জানান, পটুয়াখালী থেকে গরু-মহিষ কিনে ব্যবসায়ী সাত্তার মাঝি ও রুবেল মাঝি নৌকা দিয়ে ভোলার ভেলুমিয়া আসছিল। পথে তেতুলীয়া নদীর  ভেলুমিয়া ১৬ নম্বর চর এলাকায় জলদস্যু বাহিনী তাদের ঘিরে ফেলে। এ সময় ব্যবসায়ীদের চিত্কারে নদীতে টহলরত কোস্টগার্ডরা এগিয়ে এলে জলদস্যুরা পালানোর চেষ্টা করলে দেশীয় পিস্তলসহ তিন জলদস্যুকে আটক করে।