উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসীপাড়া গ্রামের কপ্পুর আলীর ছেলে।
থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলাম তার বাড়িতে অটোরিকশাটি চার্জে দিয়ে মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
