মহেশপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে সোমবার সন্ধ্যায় ১৬৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—ইসরাফিল ও সিদ্দিক।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।