কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের পরামর্শক্রমে ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদকমুক্ত কসবা উপজেলা গড়ার লক্ষ্যে কসবা থানা অফিসার ইনচার্জ, কসবা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদকমুক্ত কসবা গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিকরা ঐকমত্য পোষণ করেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কসবা উপজেলাকে মাদকমুক্ত করার জন্য কসবা থানার পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় কসবা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, ওসি (তদন্ত) মো. আসাদুল ইসলাম ও সেকেন্ড অফিসার মো. জিহাদ দেওয়ান এবং কসবা প্রেসক্লাবের পক্ষে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
