নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লাইসেন্স না থাকায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স এবং সেবাদানের মূল্য তালিকা না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। হাবিয়া খাতুন জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১৫ হাজার টাকা, হেলথ কেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, নিকলী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
