রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকে পড়া একটি গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পথারঘাটাগামী যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী সমবায় আশ্রাফুল কওমীয়া মাদ্রাসার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
