চট্টগ্রামে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৮

চট্টগ্রাম অফিস

নগরীর জামালখান মোড়ে যাত্রী ছাউনির নিচ থেকে ৪৬ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে লাশ উদ্ধার করা হয়। চকবাজার থানার উপ-পরিদর্শক মো. সবুজ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।