কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে করোনা ইউনিটে হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে এ সেবা চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন জনের সহযোগিতায় ১০ শয্যার এ হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করা হয়েছে। হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালুর মাধ্যমে তীব্র উপসর্গে ভুগতে থাকা করোনা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
