তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় বিলের ধারে সজিনা গাছ থেকে সোবহান ফকির নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াদাহ গ্রামে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকার বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। মৃত সোবহান ফকির উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে। এলাকাবাসী জানান, প্রায় আড়াই মাস আগে ঐ বৃদ্ধের স্ত্রী মারা যায়। সেই শোকে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা এলাকাবাসীর। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
