আটঘরিয়ায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৯

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

নিখোঁজের পাঁচ দিন পর আটঘরিয়ার ইছামতী নদী থেকে মঙ্গলবার বিকেলে খালেক খাঁন (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেক সদর উপজেলার বরামপুর হাজিরহাট এলাকার শামসুদ্দিন খাঁর ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি ইছামতী নদীতে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশে জানায়। পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই খলিলুর রহমান লাশ শনাক্ত করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কে বা কারা তাকে হত্যার পর নদীতে ফেলে রেখে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।