পিরোজপুর অফিস
পিরোজপুরে এসএসসি-২০২০ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা, ক্রেস্ট, সম্মাননা সনদসহ বই ও কলম দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে শহরের টাউন ক্লাব মিলনায়তনে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।
