ইউনানি-আয়ুর্বেদিক চিকিত্সকদের মানোন্নয়ন, সংশ্লিষ্ট খাতে গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষা বিজ্ঞানের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং ইউনানি-আয়ুর্বেদিক ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিত্সকদের সরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনানি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সম্প্রতি কোভিড-১৯ মহামারিতে ইউনানি-আয়ুর্বেদ চিকিত্সকদের অবদান ও মহামারি পরবর্তীকালে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি
