স্ট্যান্ডার্ড চার্টার্ড, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও সিটি গ্রুপের খাদ্যসহায়তা

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৫১

স্ট্যান্ডার্ড চার্টার্ড, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সিটি গ্রুপ টাঙ্গাইলের মির্জাপুরে বসবাসরত ৫ হাজার পরিবারের প্রায় ২৫ হাজার  মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন আর্থিক প্রতিষ্ঠান, স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সংকটময় সময়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সহায়তা সরবরাহ এবং একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ এবং দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব   প্রসাদ সাহা বলেন, কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বে আমরা বাধিত। এই দুঃসময়ে আমরা মানুষের চিকিত্সাজনিত প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দিচ্ছি। —প্রেস বিজ্ঞপ্তি