ভিয়েতনামে ১২ করোনা রোগী শনাক্ত

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০৩

রয়টার্স

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সফল বলে বিবেচিত ভিয়েতনামে নতুন করে ১২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে, এদের সবাই বিদেশ ফেরত।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে ফেরা ভিয়েতনামি নাগরিকদের একটি দলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের মধ্যে ১২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি আগ্রাসী ও সুনির্দিষ্ট শনাক্তকরণ পরীক্ষা এবং কেন্দ্রীয় কোয়ারেন্টাইন ব্যবস্থাপনার মাধ্যমে নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সফলতার অনন্য নজির সৃষ্টি করেছে। তিন মাসেরও বেশি সময় ধরে দেশটিতে স্থানীয়ভাবে করোনা ভাইরাস সংক্রমণের কোনো ঘটনা নেই। দেশটিতে এ রোগে আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।