ব্যাংকিং খাতে অনিয়ম : কমিশন গঠনের নির্দেশনা চেয়ে লিভ টু আপিল

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকিং খাতের অনিয়ম ও জালিয়াতি রোধে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ব্যাংকের অর্থ লুটপাট বন্ধে এবং অর্থনীতি শক্তিশালী করতে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের বিধান অনুসারে এই কমিশন গঠন প্রয়োজন। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, হাইকোর্ট রায় হয়েছে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে কমিশন গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে। তাই এটা সরকারের বিবেচনার বিষয়। আদালতের এই রায়ে সংক্ষুব্ধ হয়ে কমিশন গঠন চেয়ে আপিল দায়ের করেছি।