বিশেষ প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহায় পোশাক শ্রমিকসহ নগরবাসীকে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদে বাড়তি ট্রেন ও আগাম টিকিট বিক্রি করে দুর্যোগ গ্রামে ছড়াতে চায় না রেল মন্ত্রণালয়। ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলছে, সেভাবেই চলবে। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফরমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
