ঈদুল আজহা ১ আগস্ট

আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:০০

বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলা হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা তাদের অন্যতম বড় এই ধর্মীয় উত্সবে পশু কোরবানি দেন, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন       এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদ্যাপিত হবে ৩১ জুলাই; আর তার আগের দিন ৩০ জুলাই হবে হজ।