মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ডোনাল্ট ট্রাম্প মেনে না নিলেও তিনি টিকে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে গেলে আর কোনোভাবেই হোয়াইট হাউজে থাকতে পারবেন না। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আসন্ন নির্বাচনে হেরে গেলে ফলাফল নাও মানতে পারেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে পেলোসি বলেন, ফলাফল মেনে নেবেন কিনা সে বিষয়ে ট্রাম্প নিশ্চিত না হলেও তাতে যায় আসে না। এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেখানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হবে। ট্রাম্পকে হোয়াইট হাউজ ছাড়তেই হবে। -পার্সটুডে
