করোনার মধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে নিজের লন্ডনের বাড়িতে রয়েছেন তিনি। লন্ডনে গিয়ে সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন সোনম। যেখানে সকালবেলা প্রকৃতির মাঝে শরীরচর্চা করতে দেখা যায় সোনমকে। তার ওই ইনস্টাগ্রামের ভিডিও দেখে তাকে কটাক্ষ করতে শুরু করেন এক ব্যক্তি।
মহামারির মধ্যে লন্ডনে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার নিয়ম ভেঙেছেন সোনম কাপুর। মহামারির মধ্যে ঘর থেকে বাইরে বেরিয়ে অন্যদের জীবনকে বিপদের মধ্যে ফেলতে চাইছেন সোনম কাপুর। সোনমের পাশাপাশি মৌনি রায়কেও কটাক্ষ করেন তিনি। কোয়ারেন্টাইনে না থেকে সোনম ও মৌনি কেন ঘর থেকে বাইরে বেরিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি।
সোনম ও মৌনি রায়কে নিয়ে ওই টুইট ভাইরাল হতেই মুখ খোলেন অনিল কাপুর কন্যা। তিনি বলেন, ‘কোয়ারেন্টাইনের কোনো নিয়ম আমি ভাঙিনি। আমরা এই মুহূর্তে পুরোপুরি ঘরবন্দি। কিছু মানুষের হাতে অঢেল সময় রয়েছে। এসব মানুষদের পাত্তা দেওয়া উচিত নয়।’
