পুলিশি সেবা নিশ্চিতে বাড়িওয়ালাদের সঙ্গে বিএমপির সভা

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৬

বরিশাল অফিস

মহামারি করোনা পরিস্থিতিতে পুলিশি সেবা নিশ্চিতের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে বাড়িওয়ালাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিউ সার্কুলার রোডস্থ ফরেস্টার বাড়ী জামে মসজিদে এ সভা করে। এ সময় কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল উপস্থিত বাড়িওয়ালা এবং গণ্যমান্য ব্যক্তিদের মহামারি করোনা পরিস্থিতিতে পুলিশি সেবা নিশ্চিতের জন্য নানান পদক্ষেপের কথা জানান। এলাকা থেকে চুরি ছিনতাইসহ নানাবিধ অপরাধ রোধকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ এলাকাভিত্তিক পাহারার ব্যবস্থা গ্রহণের জন্য বাড়িওয়ালাদের পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বিবিধ অপরাধের ধরন নিয়ে আলোচনা করে স্থানীয়দের সচেতন করা হয়।