মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অতিবৃষ্টিতে মরিচগাছের ক্ষতি হয়েছে। একই সঙ্গে ছত্রাকে মারা গেছে বহু খেতের মরিচ গাছ। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মরিচচাষি আব্দুল হাই বাঁশী মিয়া জানান, উপজেলার প্রায় ৫০ ভাগ মরিচগাছ মরে শেষ হয়ে গেছে। অতিবৃষ্টি, শিলাবৃষ্টি ও এক ধরনের ছত্রাক থেকে মরিচগাছ মারা যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাব মণ্ডল জানান, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং সম্প্রতি আম্ফানের কারণে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মরিচচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
