লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ আটক ৫

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৮

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলায় ৭ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন মানিকগঞ্জের আলিম (৪৫), আনিস (২০), ঝালকাঠির পাপিয়া (৩৫), নুরুল ইসলাম (৫০) এবং সাকিব হোসেন (২৫)। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।