নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীদের ১৫ দিনের আলটিমেটাম

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৯

নাটোর প্রতিনিধি

নাটোর চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা তিন মাসের বকেয়া বেতন, বোনাস ও আখচাষিদের পাওনা টাকা পরিশোধের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন।

তারা বলেন, ‘তিন মাস পার হলেও বকেয়া বেতন না পেয়ে পরিবার নিয়ে অনাহারে চরম দুর্ভোগে জীবন যাপন করছি। আমরা ১৫ দিনের আলটিমেটাম দিয়েছি। যদি বকেয়া বেতন, বোনাস ও অতিরিক্ত কাজের বিল পরিশোধ না করে, তাহলে আমাদের আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের পাওনা টাকা পরিশোধের জন্য বারবার লিখিতভাবে ওপরে জানিয়েছি। অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হলে বেতন-ভাতা পাবে তারা। যেহেতু সামনে ঈদ, আমরা চেষ্টা করছি শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাসসহ পাওনা টাকা পরিশোধের।’