আগৈলঝাড়া প্রেসক্লাব লকডাউন

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৪০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় গত ২৪ ঘণ্টায় সাংবাদিকসহ আরো তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার পর আগৈলঝাড়া প্রেসক্লাব লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এ তথ্য জানান।