আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মধ্যে সাহায্য বিতরণ

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৪১

বরিশাল অফিস

মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে চরকরনজি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ৪৮টি পরিবারের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পরিবারগুলোর মধ্যে হাঁস বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি প্রমুখ।