২০১৭ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই নিজেকে ফিরে পেয়েছিলেন। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৪৭ ও অপরাজিত ১১৮ রান। কিন্তু তারপর থেকে নিজেকে কিছুতেই যেন খুঁজে পাচ্ছেন না। এই সফরে চার ইনিংসে করেছেন কেবল ৫৭ রান, সর্বোচ্চ ২৫। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নেওয়া অ্যামব্রোসের শঙ্কা, রানে না থাকায় মানসিকভাবে ভেঙে পড়তে পারেন হোপ। এই ব্যাটসম্যানের বিশ্রামের প্রয়োজনীয়তা সোমবার স্কাই স্পোর্টসে তুলে ধরেন ক্যারিবিয়ান কিংবদন্তি, ‘হেডিংলিতে ঐ দুই সেঞ্চুরির পর থেকে সত্যিই সে টেস্ট ক্রিকেটে কোনো কিছুই করতে পারেনি। হোপ এখন যেমন খেলছে সে এর চেয়েও অনেক ভালো ক্রিকেটার। আত্মবিশ্বাসও ওর এখন অনেক কম। সম্ভবত, আমাদের ওকে পরের ম্যাচে বিশ্রাম দেওয়া উচিত, যেন সে আত্মবিশ্বাস ফিরে পায়।
