এএফসি কাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলের ফিকশ্চারের কথাটা আগেই জানা ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু যেভাবে খেলাটার ফিকশ্চার ঘোষণা হয়েছে তাতে বসুন্ধরা মিলিয়ে দেখেছে ১৩ দিনের মধ্যে পাঁচ খেলতে হবে। যা কিনা কঠিনই না এটা এক প্রকার চ্যালেঞ্জের বিষয়। শুধু বসুন্ধরাই কেন গ্রুপের অন্য দলগুলোকেও খেলতে হচ্ছে। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন কার নোটবুকে খেলাগুলো মিলিয়ে দেখেছেন। ২৩ অক্টোবর প্রথম ম্যাচের পর ২৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলতে হবে। এভাবে সব কয়টি ম্যাচ খেলতে হবে। ম্যাচের মাঝে দুই দিন বিরতি। এই দুই দিনে আগের ম্যাচের ধকল কাটিয়ে নতুন ম্যাচের প্রস্তুতি নিতে হবে। অস্কার ব্রুজনের সুবিধা হচ্ছে তার হাতে যে বর্তমান দলটা রয়েছে সেটা নিয়ে অনেক দিন ধরেই করছেন তিনি। সেই সঙ্গে ব্রুজনের সুবিধা যোগ হয়েছে ব্রুজন দুই বছর মালদ্বীপে কাজ করেছেন। সেখানকার নিউ রেডিয়েন্ট ক্লাবের কোচ ছিলেন। এটাও একটা বাড়তি পাওনা। ঢাকায় এসে এই গ্রুপের প্রথম ম্যাচটি খেলে গিয়েছে এবং ৫-১ গোলে ঘরে ফিরেছে। মাজিয়ার বিপক্ষে হোম ম্যাচ খেলবে মালদ্বীপের ভেন্যুতে। পরিবেশ কিংবা মালদ্বীপের ক্লাব দুটি নিয়ে দুর্ভাবনা নেই বসুন্ধরা কিংসের। ভাবনা হচ্ছে লকডাউনের কারণে বন্ধ হয়ে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স যেভাবে সংকুচিত হয়েছে সেটা পূরণ করতে সময় লাগবে। আগের রিদমে ফিরিয়ে আনতে সময় লেগে যাবে। আর ফুটবল এমন একটি খেলা যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না খেলে সঠিক চিত্র বোঝা কঠিন। তবে সুবিধা হচ্ছে মালদ্বীপে খেলোয়াড় পরিবর্তনে নতুন নিয়ম প্রয়োগ হতে যাচ্ছে। আর বাংলাদেশ হতে সেই স্বাদ নিতে যাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এএফসি ফুটবলের বাইলজ প্রকাশ করেছে। তিনবারে পাঁচ ফুটবলার পরিবর্তন আইন হয়েছে। খেলার অতিরিক্ত সময়েও খেলোয়াড় পরিবর্তন করা যাবে। নকআউটের খেলার অতিরিক্ত সময়ে একজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। আগামী সেপ্টম্বরে বসুন্ধরার অনুশীলন শুরু হবে।
