সাতক্ষীরা প্রতিনিধি
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তারা মারা যান। মৃতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই চন্দ্র মণ্ডলের ছেলে সুভাষ চন্দ্র মণ্ডল (৬৫) ও দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর (৫০)।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন (২) এ ভর্তি হন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সুভাষ মণ্ডল। রাত ১২টার দিকে তিনি মারা যান।
