জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের লাইলীপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় রেজা হাসান জয় (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকালে জয়পুরহাট-বদলগাছী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা গুরুতর আহত দুই জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, বুধবার বিকালে রেজা হাসান জয় তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজ শেষে জয়পুরহাট থেকে বদলগাছীতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাইলীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে তারা তিন জনই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করলেও ঘাতক চালক ও তার সহকারী পালিয়ে যায়।
