ইত্তেফাক রিপোর্ট
বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করা হয়। আসামিরা হলেন, বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদ, মেসার্স টাইটান এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান ও পরিচালক মোসা. আরশিয়া আতিক। দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাত্ করেছেন।
