রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের গতকাল বুধবার সংবর্ধনা ও করোনা ভাইরাসসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে মৌসুমি ফল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক আলহাজ শাহীন মালুম এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম মোল্লা। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, কাজী মনির হোসেন, মোস্তফা কামাল, উপজেলা পরিষদের সদস্য শাহীনা আক্তার বৃষ্টি, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিন রানা প্রমুখ।
