আজ পবিত্র জিলহজ মাস শুরু

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:৫২

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। আগামী ৩০ জুলাই হজ। বাংলাদেশে ঈদ উদ্যাপিত হবে ১ আগস্ট। এই জিলহজ মাস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি কোরবানি করতে ইচ্ছুক, তার জন্য তার শরীরের কোনো চুল কাটা, নখ কাটা কিংবা চামড়া কাটা হারাম। কিন্তু নতুন জামা-কাপড় পরিধান করা, মেহেদি দেওয়া, সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ নয়। এই বিধান শুধু কোরবানিকারীর ক্ষেত্রে প্রযোজ্য; তার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাকে কোরবানির পশু জবাই করার দায়িত্ব দেওয়া হয়েছে, তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়। এ কারণে কোরবানিকারীর স্ত্রী-পুত্র কিংবা প্রতিনিধির ওপর এসব কিছু হারাম হবে না।