বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে দেওয়া নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর আসকার দীঘিরপাড় এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
শাহ আলম জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর, কাশিসহ বিভিন্ন ধরনের উপসর্গে ভুগছিলেন। পরে স্বাস্থ্যকর্মীরা সোমবার বাসায় এসে নমুনা নিয়ে যান। এখন কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে জানান তিনি।
