মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা বাতিলে ভোটাভুটি হবে মার্কিন প্রতিনিধি পরিষদে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৪৮

আটটি মুসলিম দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদ। রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত পরিষদে প্রস্তাবটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার ভোটাভুটি হওয়ার কথা। নতুন এই বিলটির নাম দেওয়া হয়েছে ‘নো ব্যান অ্যাক্ট’। সোমবার ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেন যে, তিনি ক্ষমতায় গেলে প্রথম দিনেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করবেন। -আলজাজিরা