ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৪৮

ইসরাইলে করোনা মহামারী মোকাবেলায় সরকারের পদক্ষেপে অসন্তোষ বাড়ছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকালে ৩৭ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ইসরাইলের পার্লামেন্টের প্রবেশ পথ। করোনা সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার পাশাপাশি আর্থিক মন্দার বিরুদ্ধেও এই বিক্ষোভ চলছে। করোনা মহামারী মোকাবেলায় পার্লামেন্টকে পাশ কাটিয়ে পদক্ষেপ নিতে সরকারকে ক্ষমতা দেওয়ার বিষয়ে আসন্ন ভোটাভুটির বিরুদ্ধে বুধবার পশ্চিম জেরুজালেমে বিক্ষোভ হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরও তিনি পদে থাকায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। -আলজাজিরা।