ভ্যাকসিনও করোনা ভাইরাস দূর করতে পারবে না ব্রিটেনের বিশেষজ্ঞের মত

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৫৫

বিশেষজ্ঞরা সতর্ক করছেন যুক্তরাজ্যে বহু বছর এই করোনা ভাইরাস থাকবে এবং এটা চিরতরে চলে যাওয়ার সম্ভাবনা কম। যদি ভ্যাকসিন আসেও তবুও চিরতরে যাবে না করোনা ভাইরাস। এদিকে চীন করোনা টিকা আবিষ্কারের তথ্য জানতে হ্যাকারদের সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ওয়েলকাম ট্রাস্টের পরিচালক প্রফেসর স্যার জেরেমি ফারার হাউজ অব কমন্সের একটি হেলথ কমিটিতে বলেন, বড়দিনের আগে কিছুই স্বাভাবিক হবে না। তিনি উল্লেখ করেন এটি দশক জুড়েও চলতে পারে। এমন সময়ে তিনি একথা বলেন যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, ক্রিসমাসের আগেই এটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে যে, তারা কোভিড সংক্রান্ত গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে। - বিবিসি