মডেল অভিনেত্রী নওরীন আফরোজা শুক্রবার (২৪ জুলাই) আসবেন চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ৩০০ সেকেন্ডে। শাহরিয়ার নাজিম জয় উপস্থাপিত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেহাঙ্গল বিপ্লব।
২৪ জুলাই রাত ১০টা ১৮ মিনিটে দেখানো হবে ৩০০ সেকেন্ড। নওরীন তার ক্যারিয়ারের নানামুখী কার্যক্রমের কথা ব্যক্ত করেছেন ৩০০ সেকেন্ডের ক্যামেরায়। এদিকে ঈদুল আযহা উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিতব্য চায়ের চুমুকে অনুষ্ঠানেও নওরীন আফরোজার ক্যারিয়ার ভিত্তিক সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। যা ঈদের শিডিউলে প্রচার হবে।
এই অভিনেত্রী জানান, সম্প্রতি এসিআই-এর নতুন পণ্য এসিআই গুড়া মরিচের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় নির্মিত এই বিজ্ঞাপন চিত্রটি ইতোমধ্যেই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
নওরীন জানান, ‘লকডাউনে টানা সাড়ে তিনমাস বাসায় থাকার পর গত এক সপ্তাহে এই কাজ গুলো করেছি আমি। আশাকরি সবার ভাল লাগবে।’
ইত্তেফাক/আরএ
