খুমেক চত্বরে চিরঞ্জীব মুজিব ম্যুরাল

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:২৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেকে) চত্বরে ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যুরাল উদ্বোধন করেন। ম্যুরালটি নির্মাণ করে পার্থ প্রতিম সাহা।

এ সময় সিটি মেয়র বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দাবি আদায়ের লক্ষে আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন। বাঙালির দাবি আদায়ে বঙ্গবন্ধু সর্বদা সোচ্চার ছিলেন। তার জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। 

আরও পড়ুন: পাথরঘাটায় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যপক ডা. মো. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুন্সী রেজা খন্দকার, খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. অসীম কুমার সাহা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এম এম শাকিলুজ্জামান, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ ফারুক হোসেন হিটলু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

পরে সিটি মেয়র মেডিক্যাল কলেজ চত্বরে  গাছের চারা রোপণ করেন।

ইত্তেফাক/এসি