তারকা বচন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৫৯

জায়েদের সঙ্গে নোংরা পলিটিক্স এখানে কে করবে? আমি? পূর্ণিমা? রিয়াজ-ফেরদৌস? কেউ করবে না। চারদিক কৌশলের পর্দায় ঢাকা তার। সবাইকে ঘোরের মধ্যে ফেলে রেখেছে। না হলে নির্বাচনের আগে এত এত অভিযোগ ওঠার পরও সিনিয়ররা কী করে ওর পাশে থাকেন! কী করে সে আবার ভোটে নির্বাচিত হয়। তার কথা না শুনলে, তার মতে না চললে সে সদস্যপদ বাতিল করে। নানাভাবে হুমকি দেয় এবং বিপদে ফেলে। সবাই চুপ থাকে। আমি তো মাঝে মাঝে বুঝতে পারি না তিনি শিল্পী নাকি নেতা? যেমন ধরুন, আমি পপি, বাংলাদেশের সবাই আমাকে চেনে। আমার নামের ওপর দিয়ে সিনেমা চলছে একটা সময়। সেই আমার মতো মানুষের সঙ্গে পলিটিক্স করেছে। আমার অবস্থান থেকে আমাকে নামানোর চেষ্টা করেছে। আমাকে একটি চিঠি দিয়েছে আমার সদস্যপদ বাতিল করার হুমকি দিয়ে। এটার প্রমাণ আছে আমার কাছে। ওর এসব নোংরা পলিটিক্সের শিকার আমরা অনেকেই। অভিনয়, ক্যারিয়ার ও সম্মানে যাদের নখের যোগ্যও ও নয় তাদের সে প্রতিপক্ষভাবে। কথা হলো তাহলে ও এসবের সাহস পায় কী করে? আমি বলবো আমাদেরই ভরসায়। আমরা শিল্পীরাই তার পাশে থাকছি। তাকে শাস্তি না দিয়ে সাহস দিচ্ছি।

 

জায়েদ খানের বয়কট ও তার কার্যক্রম প্রসঙ্গে

চিত্রনায়িকা পপি