আপনার রাশিফল

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:১৫

২৪ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার:  রবি ও শুক্র। শুভ রত্ন: রুবী ও হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুভ সম্ভাবনাময়। মনের মানুষের কাছে মনের কথা প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শ্রমিক-নেতাদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিকক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সাফল্য পেতে পারেন। মন ভালো থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।