‘দুঃস্মৃতি ভোলাবে এ শিরোপা’

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:২১

লিভারপুল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ৩০ বছরের খরা কাটিয়েছে। এ শিরোপা ২০১৪ মৌসুমের তীরে এসে তরি ডোবার স্মৃতি থেকে দলকে মুক্তি দেবে বলে মত দিলেন সাবেক লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড।

২০১৩-১৪ মৌসুমে শিরোপার খুব কাছেই চলে গিয়েছিল লিভারপুল। কিন্তু লিগের শেষদিকে এসে শীর্ষস্থান খোয়ায় দলটি, যার ফলে শিরোপা রয়ে যায় অধরাই। চলতি মৌসুমে দাপুটে লিভারপুলের লিগ শিরোপা সে স্মৃতি ভুলিয়ে দেবে বলে জানালেন জেরার্ড। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘প্রথমত এটা আমার জন্যে অসাধারণ ছিল, মনে হচ্ছে কিছু বেদনার স্মৃতিকে দিয়েছে। পুরোপুরি হয়তো নয়, তবুও আমার জন্যে এটা অনেক বড় পরিত্রাণ। লিভারপুল ভক্ত ও সাবেক খেলোয়াড় হিসেবে আমি এর বিশালতাটা টের পাচ্ছি।’