মাধ্যমিক স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাত্র বহুনির্বাচনি ২৫ এবং ব্যবহারিক ২৫, যেখানে অন্য বিষয়গুলো ১০০ নম্বরের। ২৫ নম্বর বহুনির্বাচনী ও ২৫ নম্বর ব্যবহারিক থাকায় এই বিষয়কে শিক্ষার্থীরা অবহেলা করে যাচ্ছে। ফলে উচ্চ মাধ্যমিকে গিয়ে এই বিষয়টি শিক্ষার্থীদের কঠিন থেকে কঠিনতর মনে হওয়ায় ভেঙে পড়ছে তাদের মনোবল এবং প্রতি বছর অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। মাধ্যমিক স্তরে ভালো প্রস্তুতি এবং মনোনিবেশ থাকলে উচ্চ মাধ্যমিকে সহজেই কৃতকার্য হওয়া সম্ভব। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। যেখানে দেশের ওয়েব ডেভোলপার এবং ফিল্যান্সারের সংখ্যা দিন দিন এগিয়ে যাচ্ছে, এই বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবককে সচেতন করে তুলতে হবে। অন্যান্য বিষয়ের মতো ৫০ নম্বর সৃজনশীল, ২৫ নম্বর বহুনির্বাচনী ও ২৫ নম্বর ব্যবহারিক থাকা আবশ্যক। তাতে শিক্ষার্থীদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
মো. সুমন আলী
সহকারী শিক্ষক, স্কুল অব লরিয়েট্স ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া
